শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাটোরে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের মামলায় তার শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। ধর্ষণের দায়ে সাজা পাওয়া আব্দুর রহিম কালুকে (২৭) ৫০ হাজার জরিমানাও করা হয়েছে। নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের এসব তথ্য জানিয়েছেন। আব্দুর রহিম বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক ছিলেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ভুক্তভোগী ছাত্রকে মাদ্রাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। মাদ্রাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রকে তার বাড়িতে নামিয়ে দেন আসামি রহিম। ওই ছাত্র বাড়িতে গিয়ে অভিভাবককে ঘটনাটি বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার তিন দিন পর শিশুটির বাবা মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের বলেন, “দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। আদালত আসামির উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর