শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল্লাহ আল মামুন (৩৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেত থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারি কান্দি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ জানান, উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দুপুরে পরিবারের লোকজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ সনাক্ত করেন। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে বলেও জানান ওসি ‌ ।

আব্দুল্লাহ আল মামুনের শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান, গত মঙ্গলবার সকাল দশটায় বাসা থেকে বের হয় আব্দুল্লাহ আল মামুন। পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী বাদী হয়ে দক্ষিনখান থানায় একটি জিডি করেন। এরপরে মোবাইল টেকিং এ পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন এটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই লাশটিই আব্দুল্লাহ আল মামুন বলে তারা সনাক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর