শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নারায়ণগঞ্জে থানার নিরাপত্তায় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী।সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১।এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম মিয়া জানান, সেনাবাহিনী থানার নিরাপত্তা দেয়ায় এলাকার মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর