শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু : মামদানি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ টাইম ভিউ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্ক সফর করেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় বেসামরিক হত্যার অভিযোগে ইতিমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামদানি এই মন্তব্য করেছেন এমন সময়, যখন বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

এবিসি৭–এর সরাসরি সম্প্রচারে মামদানি বলেন, ‘নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। এখানে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে। আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। সে হোক নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন।’

মেয়র নির্বাচনে জয়ী হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজের সঙ্গে আলাপে মামদানি জানিয়েছিলেন, যদি আইনগত অনুমতি থাকে, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তিনি বলেন, ‘নিউইয়র্ক এই নীতিকে সমুন্নত রাখতে চায়। আমি নিজে নতুন কোনো আইন তৈরি করব না বরং বিদ্যমান আইন অনুযায়ী সব আইনগত সম্ভাবনা অনুসন্ধান করব।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়।

এদিকে দায়িত্ব গ্রহণের সময় ট্রানজিশন দলের খরচের জন্য সমর্থকদের কাছ থেকে অনুদান চাওয়ার কথাও জানিয়েছেন মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ লাখ ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে, তবে আরো ৪০ লাখ ডলারের প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর