শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নেপালের অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পেলেন দুই তরুণ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রোববার তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। সম্প্রতি জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের পর গঠিত এই মন্ত্রিসভায় তিনি দুই তরুণকে অন্তর্ভুক্ত করেছেন। নেপালে তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তা রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুতই ছড়িয়ে পড়ে নেপালে। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ তরুণদের এই আন্দোলন সহিংস রূপ নেয়। সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ ভবন, আদালত ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ঘটে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নতুন দুই মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেল। ২৮ বছর বয়সী বাবলু গুপ্তাকে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং চিকিৎসক সুধা শর্মাকে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী করা হয়েছে।

বাবলু গুপ্তা হান্ড্রেডস গ্রুপ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এটি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। অপরদিকে সুধা শর্মা মাতৃ ও শিশুস্বাস্থ্য নীতিতে নেতৃত্বের জন্য পরিচিত একজন চিকিৎসক ও লেখক। দুজনই গত মাসে বিক্ষোভ চলাকালে তরুণদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সমন্বয়ক রাম রাওয়াল জানান, কার্কি আরও দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। তবে তরুণদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় মন্ত্রিসভা সম্প্রসারণ এখনও অসম্পূর্ণ। ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত মাসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে নেপাল আগামী ৫ মার্চের নির্বাচনের দিকে এগোচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর