শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নেমে গেছে কক্সবাজারের অধিকাংশ এলাকার পানি

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

কক্সবাজারে টানা ভারি বৃষ্টির কারণে এখনও কিছু কিছু নিম্নাঞ্চলে জলা বদ্ধতা রয়েছে। তবে অধিকাংশ এলাকা পানি নেমে গেছে।

এখনও চকরিয়া পেকুয়া, রামুসহ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষ চলাচল করছে নৌকায়।

তবে যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে তিনদিন ধরে বৃষ্টি না হওয়ায় দ্রুত পানি নেমে যাচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন জানান, জেলার নয় উপজেলার মধ্যে ৫ টি উপজেলা ও তিনটি পৌরসভায় সবচেয়ে বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর