রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা
ছবি-সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন।

একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। এ নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার এক বার্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর