শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

পরিষ্কার করে সরকারকে বলতে চাই অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবে : মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৮৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিষ্কার করে সরকারকে বলতে চাই অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় এদেশের মানুষ যখন জেগে উঠেছে। তারা জানান দিয়েছে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। এক তরফা নির্বাচন করার চেষ্টাও করবেন না। করতে দেওয়া হবে না। এ দেশের মানুষ তা করতে দেবে না।

তিনি আরও বলেন, এখন শুধু আমরা নই, এখন আন্তর্জাতিক বিশ্ব বলছে। অতীতের নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ না হয় তাহলে সেই নির্বাচন গ্রহণ করা হবে না। সুতরাং আমরা সকল শক্তিতে বলিয়ান মানুষের শক্তিতে বলিয়ান আন্তর্জাতিক শক্তিতে বলিয়ান।

মির্জা ফখরুল বলেছেন, সুতরাং সকল শক্তিকে একত্রিত করে আমাদের নেত্রীকে মুক্ত করা তার চিকিৎসার ব্যবস্থা করা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সত্যিকার অর্থে সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। সংসদ বিলুপ্ত করতে হবে। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তার দাবি, নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। আজকের এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে।

আজ বুধবার (১৬ আগস্ট) তিনি ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় কর্মীসভায় যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর