মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ছাত্রলীগ সেজে’ শিক্ষার্থী ‘নিপীড়নের’ অভিযোগ ঢাবি ছাত্রদলের এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয় মবের সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না: আইনমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চমক দেখাল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় পশ্চিমবঙ্গে পালাবদল, তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক, ভারতের সাথে সম্পর্ক বজায় থাকবে: শামা ওবায়েদ বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি : প্রধানমন্ত্রী বিজেপির জয়ের পর ‘পুশইন’ আশঙ্কা, জেলায় জেলায় সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল কার্যালয়ে হামলা-আগুন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল কার্যালয়ে হামলা-আগুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোট গণনার মধ্যে কোচবিহারে ঘটেছে বিজেপি–তৃণমূল সংঘর্ষের ঘটনা। বিভিন্ন এলাকায় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ দেশটির একাধিক গণমাধ্যমের।

কলকাতার জগদীশচন্দ্র বোস কলেজের সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ভেতরে তৃণমূল সমর্থকেরা অবস্থান করলেও বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা জড়ো হন, পরে ভাঙচুরের ঘটনাও হয়। সাখাওয়াত মেমোরিয়ালের সামনেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

অন্যদিকে, কল্যাণীর মুরাতিপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও চুরুলিয়ায় তৃণমূল অফিসে আগুন দেয়ার অভিযোগ করে দলটি।এছাড়া, কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে হয় সংঘর্ষ। পরে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। ব্যারাকপুরের বীজপুরে তৃণমূল প্রার্থীর ওপর হামলা এবং গণনাকেন্দ্র ঘিরে উত্তেজনার ঘটনারও খবর পাওয়া গেছে।

এদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবশেষ পাওয়া ভোটের প্রবণতা অনুযায়ী, ২০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে, ৮৭টি আসনে এগিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে টিএমসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর