শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গুরুতর আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের বাড়িতে পড়ে গিয়েই কপালে আঘাত পান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আঘাত প্রাপ্ত মমতার ছবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একডালিয়ায় একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সেরেই কালীঘাটে নিজের বাড়িতে ফিরে আসেন। পরে বাড়িতে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গেই কথা বলছিলেন। এরপর ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় বাড়িতে রাখা শোকেস কিংবা এই জাতীয় কোনো আসবাবপত্রের কোণে গিয়ে তার কপাল আঘাতপ্রাপ্ত হয়। তিনি কপালে চোট পান এবং ক্ষতের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও হয়েছে।

 

এরপরই তড়িঘড়ি ভাতিজা অভিষেক ব্যানার্জীর গাড়িতে করে তাকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই হাসপাতালের উডবার্ন ইউনিটের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজন হলে সেলাই পড়তে পারে।

মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পরই হাসপাতালে উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে ছুটে আসেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়সহ তৃণমূলের নেতাকর্মী, সমর্থকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর