ভারতের পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বিষয়টি নিশ্চিত করেছে। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। ২৬ জানুয়ারি জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে একজন চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়।
জ্বর না কমায় ২৯ ফেব্রুয়ারি শিশুটিকে আবারও ওই চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়। পরে প্রচণ্ড শ্বাসকষ্ট, জ্বর ও পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। টানা তিন মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পায় সে।
ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনো মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।
সূত্র : এনডিটিভি, জি নিউজ