সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

পাঁচলাইশ থানার ওসির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

 অনলাইন ডেক্স : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদারকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে উঠল জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে ওসি নাজিম উদ্দিন মজুমদার, একই থানার উপপরিদর্শক মো. জাকিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শামীমা ওয়াহেদ নামে এক নারী। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) তদন্তের নির্দেশ দেন। মামলার আরেক আসামি হলেন আহমেদ ফয়সাল চৌধুরী। বাদী শামীমা ওয়াহেদ নগরের পাঁচলাইশ থানার জাংগালপাড়া এলাকার মৃত ওয়াহেদ আজগর চৌধুরীর স্ত্রী।

বাদীর আইনজীবী আফরোজা আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি ক্রিমিনাল মামলা হিসেবে আদালত গ্রহণ করেছে এবং পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।’

এ প্রসঙ্গে জানতে ওসি নাজিম উদ্দিন মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেন অন্য একজন। ওই ব্যক্তি নিজেকে থানার উপপরিদর্শকের পরিচয় দিয়ে বলেন, ‘ওসি স্যার ছুটিতে গেছেন।’

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি চমেক হাসপাতাল গেইটে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে মুস্তাকিম নামের এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করা হয়। ঘটনার দিন থানায় নেওয়ার পর মুস্তাকিমকে লাঠিপেটা করা হয়। একটি নির্জন কক্ষে আটকে রেখে ওসি নাজিম উদ্দীনের নির্দেশে মারধর করেন এএসআই আবদুল আজিজ। ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পাঁচদিন কারাভোগের পর ১৫ জানুয়ারি জামিনে মুক্তি পান মুস্তাকিম।

এরপর ওসি এবং এস আই আব্দুল আজিজের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন মুস্তাকিম। মামলা দায়েরের পর ওসি নাজিম ও এসআই আব্দুল আজিজ চলে যান দীর্ঘ তিন মাসের ছুটিতে। এদিকে মামলাটি তদন্ত শেষে প্রায় চারমাস পরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে মামলার আসামি দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। প্রতিবেদন দেয়ার পর থানায় ফিরে আসেন এই দুই পুলিশ কর্মকর্তা। সূত্র : দেশ রূপান্তর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর