শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে: মুনির

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ টাইম ভিউ

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।’

পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে রোববার (১৬ নভেম্বর) আয়োজিত এক মধ্যাহ্নভোজে মুনির এ কথা বলেন।আকাশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই করেছেন।’

তিনি বলেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে। ফিল্ড মার্শাল কোরআনের আয়াত স্মরণ করে বলেন, মহান আল্লাহ বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্বাসের মাধ্যমে তারা যে কোনো শত্রুকে পরাজিত করতে পারবে, তার শক্তি যতই হোক না কেন। পাকিস্তান মে মাসে এটি প্রমাণ করেছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম এলাকায় পর্যটকদের ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলার পর নয়াদিল্লি এই হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিকভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানায়।

এমন প্রেক্ষাপটে ৫ ও ৬ মে রাতে ভারত পাকিস্তানের অভ্যান্তরে বিমান হামলা চালায় এবং অভিযানের নাম দেয় ‘অপারেশন সিন্দুর’। এরপর পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি পাল্টা অভিযানে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়।

দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে এমন ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটে ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। যুদ্ধের কিছুদিন পরেই পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান মুনিরকে যুদ্ধে নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর