সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার হরিপুরের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, হরিপুরে সুয়ি নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি ঘটে।

হরিপুর জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) চিকিৎসক ডা: মুনাওয়ার আফ্রিদি জানান, তিনটি লাশ ডিএইচকিউতে এবং বাকি পাঁচটি লাশ আরএইচসিতে আনা হয়েছে। ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের জানান, আটজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন এবং তাদের মধ্যে তিনজন শিশু, দু’জন কিশোরী, দু’জন বৃদ্ধা এবং একজন পুরুষ ছিলেন। দুর্ঘটনার পর অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাদ্দা, ওয়াহ ক্যান্টনমেন্ট ও ট্যাক্সিলাসহ একাধিক জেলা থেকে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

রেসকিউ ১১২২-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন। অভিযান তদারকির জন্য এম এস ডা: মুনাওয়ার আফ্রিদি, ডিপিও শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসিসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর