শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের টায়ার ফেটে গেলে বাসটি পাহাড়ী মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে যায় এবং হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় আজ বুধবার (২৯মে) ভোরে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সদস্য আসগর আলি জানিয়েছেন, বাসটি বেলুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর তুরবাত থেকে প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় ওয়াশুক শহরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ একটি গিরিখাতের তলদেশে পড়ে গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সড়ক দুর্ঘটনা পাকিস্তানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাফিক নিয়ম-কানুন না মানা এবং বিশেষ করে উঁচুনিচু পাহাড়ী এলাকায় ক্ষতিগ্রস্থ রাস্তায় চলাফেরা করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই মাসের শুরুতেও এ ধরনের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন।
সূত্র : এপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর