আন্তর্জাতিক : পাকিস্তান বৃহস্পতিবার বলেছে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে পাইপলাইনের একটি অংশ নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞার ছাড় নেয়ার প্রয়োজন নেই।
সাপ্তাহিক নিউজ ব্রিফিং ‘এ ভয়েস অফ আমেরিকার প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘এটি হচ্ছে পাইপলাইনের একটি অংশ যা পাকিস্তানের অভ্যন্তরেই নির্মাণ করা হচ্ছে। সুতরাং আমরা মনে করি না এ সময়ে কোন তৃতীয় পক্ষের সঙ্গে কোন আলোচনা বা ছাড় নেয়ার প্রয়োজন আছে।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডনাল্ড লু বুধবার বলেন পররাষ্ট্র দফতর ইরান ও পাকিস্তানের মধ্যকার পরিকল্পিত পাইপ লাইন নির্মাণের বিষয়টির দিকে নজর রাখছে। তিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে বলেন যে ইসলামাবাদ ইরানের সাথে জ্বালানি তেলের বাণিজ্য বিষয়ে নিষেধাজ্ঞায় ছাড় দেয়ার জন্য কোনো অনুরোধ জানায়নি।
লু বলেন, ‘আমরা পাকিস্তান সরকারের কাছ থেকে আমেরিকান নিষেধাজ্ঞায় ছাড় দেয়ার কোন ইচ্ছা প্রকাশের কথা শুনি নাই, যা এ জাতীয় প্রকল্পের জন্য প্রয়োজন।’