শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাটখেতে মিলল নারীর বিবস্ত্র মরদেহ, পোড়া ছিল মুখ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৪ টাইম ভিউ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মুখ পোড়া বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে পাটক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর মুখ পোড়া বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা- মরদেহ যাতে শনাক্ত করা না যায় সেজন্য মুখ পুড়িয়ে দিয়েছে খুনিরা।

আবুল কাশেম নামে কৃষক বলেন, সকাল মরদেহ পাওয়া গেছে শুনে এখানে আসি। এসে দেখি পাটক্ষেতে কাপড় ছাড়া এক নারীর মরদেহ পড়ে আছে। মুখ পুড়িয়ে দিয়েছে তাই চেনা যায় না।বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মুখ পোড়া ও বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখ পুড়িয়ে দেওয়ায় তাকে কেউ চিনতে পারেনি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর