শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক গ্রেপ্তার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় আজ (২২ মার্চ) দুপুর ২ টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশ তাকে কাপুড়িয়া পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, তারা কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর করে। অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলে।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, সানি এর আগে সংশ্লিষ্টদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এদিকে, পিরোজপুর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার আমিন সাগর দাবি করেছেন, ‘মুসাব্বির সানি কখনোই পিরোজপুরের সমন্বয়ক ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। তিনি মডেল মসজিদ ও টোল প্লাজায় গিয়েছিলেন, যা সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, ‘সানি মডেল মসজিদ নির্মাণাধীন সাইট থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এবং বলেশ্বর সেতুর টোল ঘরে আগুন দিয়েছে তার অনুসারী।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসমা মিতু তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘মুসাব্বির সানি সাধারণ ছাত্রদের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নাগরিক কমিটির নাম ব্যবহার করে তিনি বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা নিয়ে পিরোজপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তার সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই।’অভিযুক্ত সানি দাবী করেন, ‘অবৈধভাবে মডেল মসজিদের কাজ চলছিল। পতিত স্বৈরাচারের দোসর, বারবার বিনা ভোটে মেয়র নির্বাচিত সাবেক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক এর লাইসেন্সে কাজটি এখনও চলমান থাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বের হওয়া মিছিল থেকে এ হামলা করা হয়েছে। এছাড়াও বিক্ষুব্ধ ছাত্রদের একটি অংশ হাবিবুর রহমান মালেক এর লাইসেন্সে পরিচালিত টোল ঘরে অগ্নিসংযোগ করেছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া চাঁদার দাবীর অভিযোগটিও অস্বীকার করেন তিনি।

পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সোবাহান বলেন, ‘সানিসহ কিছু লোকজন গতকাল পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে গিয়ে হামলা, ভাঙচুর, চাঁদা চেয়েছে এবং সেখান থেকে টাকাও নিয়েছে। এ ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর