শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পুতিনের কট্টর সমালোচক নাভালনির কারাগারে মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : গত এক দশকে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি মারা গেছেন। মৃত্যুর সময় তিনি আর্কটিক সার্কেলের কারাগারে বন্দি ছিলেন।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় নাভালনিকে। বিভিন্ন রাজনৈতিক মামলায় ১৯ বছর কারাগারে ছিলেন তিনি।

গত বছরের শেষের দিকে তাকে একটি আর্কটিক পেনাল কলোনিতে স্থানান্তরিত করা হয়। এটিকে বলা হয় রাশিয়ার সবচেয়ে কঠিন জেলগুলোর মধ্যে একটি। ইয়ামালো-নেনেৎস জেলার জেল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার হাঁটার পরে তিনি ‘অসুস্থ বোধ করেছিলেন’। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। নাভালনির মৃত্যুর খবরে এখনই কোনো মন্তব্য করবেন না বলে রাশিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী লিওনিড সলোভিভ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর