সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠালো সরকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠালো সরকার

বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাংলাদেশ সংবাদ

তবে বিধি অনুযায়ী তাঁরা অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন।অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, মো. রফিকুল হাসান গণি ও রখফার সুলতানা খানম। এ ছাড়াও তালিকায় রয়েছেন সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান ও মো. মজিদ আলী।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর ও কাজী জিয়া উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক মো. হারুন-অর-রশীদকেও অবসরে পাঠানো হয়েছে।

অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুব রহমান ভূইয়া এবং পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।তালিকায় আরও রয়েছেন—ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান এবং রেলওয়ে পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ।

উল্লেখ্য যে, এর আগে গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার। বর্তমান সরকারের এই ধারাবাহিক পদক্ষেপে পুলিশ প্রশাসনে বড় ধরণের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর