শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সশস্ত্র এক ব্যক্তির হামলায় তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায়, যা ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ১০০ মাইল দূরে। সিএনএন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, একটি স্কুলের কাছাকাছি অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে হঠাৎ করেই গুলি ছোড়ে ওই বন্দুকধারী। ঘটনাস্থলেই তিন পুলিশ নিহত হন। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় বাহিনী এবং আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

এ হামলায় একমাত্র একজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। ফিলাডেলফিয়ার গভর্নর জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আড়াই হাজার মানুষের ছোট শহরটিতে সাধারণ মানুষের জন্য আপাতত কোনো ঝুঁকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর