শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। যারমধ্যে রয়েছে মুম্বাই, রাইগাদ এবং রত্নগিরি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ সতর্কতা জারি করে।ভারতীয় সংবাদমাধ্যমগুলো শনিবার (৪ অক্টোবর) জানিয়েছে, আরব সাগরের ওপর ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা বাড়ার পর রেড অ্যালার্ট জারি করা হয়।

দেশটির আবহাওয়া বিভাগ সর্বশেষ আপডেটে জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়টি গুজরাটের দরকা উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে রয়েছে এবং ১৮ কিলোমিটার গতিতে এটি পশ্চিমদিকে সরছে। আগামী ৬ অক্টোবর এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এ কারণে আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় তাণ্ডব চালানোর ঝুঁকির সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব এবং উত্তর কোনকানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সেখানকার নিম্নাঞ্চলগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে।

আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটির প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেখানকার মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর