শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রস্তুত হাজিরা, হজ শুরুর অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা। আজ থেকে হজ পালনের জন্য সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিরাও মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা তাওয়াফে কুদুম করছেন। এখন শুধু হজের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা।সৌদি হজ ও ওমরা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-কর্নি জানান, বাইরের দেশ থেকে আগত হাজিদের মক্কা পৌঁছার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হজের আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতির অংশ হিসেবে অভ্যন্তরীণ হাজিরাও আজ রাত থেকে মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন।তিনি সৌদি সংবাদ মাধ্যম আল-আরবিয়া-কে বলেন, গত ৩৬ দিন ধরে বিভিন্ন দেশের হাজিরা মক্কা ও মদিনায় যাতায়াত করেছেন।

এই সময় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এখন অভ্যন্তরীণ হাজিদের আগমন শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ ৭ই জিলহজ পর্যন্ত তাদের আগমন চলমান থাকবে। এই সময়ের মধ্যে প্রায় ১০ লাখ হাজি আগমন করবেন বলে আশা করা হচ্ছে।ড. আল-কর্নি আরও জানান, হাজিরা ৮ই জিলহজ সকাল ১০টা পর্যন্ত মক্কায় আগমন করবেন। এরপর প্রায় ১০ লাখ হাজি মিনায় অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে ৮ই জিলহজ সকাল থেকে ৬,৫০,০০০ হাজিকে সরাসরি মক্কা থেকে আরাফাতে পাঠানো হবে, তাদের আরাফাতে পৌঁছানো নিশ্চিত করা হবে রাত ৩টার আগেই।তিনি আরও বলেন, মিনায় অবস্থানরত হাজিদের আরাফার ময়দানে পৌঁছাতে তিন ধরনের পরিবহন ব্যবস্থা ব্যবহার করা হবে। এর মধ্যে মশায়ের ট্রেনে ৩,১৬,০০০ হাজি এবং বহুমাত্রিক পরিবহন ও প্রচলিত যানবাহনে ৭,২০,০০০ হাজিকে পৌঁছানো হবে। এই সমস্ত ব্যবস্থাপনা দেখভাল করছে কেন্দ্রীয় পরিবহন বিভাগ।

এ বছর মোট ২৪,৭০০টি বাস হাজিদের সেবা দেবে, এর বাইরে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ২,৫০০টি অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। এগুলো সৌদি সরকারের বৃহৎ প্রস্তুতি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের প্রতিফলন, যা গত বছর হজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল। সূত্র : আল আরাবিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর