শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজন আটক করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

নরসিংদীতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজন আটক করেছে। এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সেনাসদস্যরা গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুডেন্ট মো. জাহিদুল ইসলাম।আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক জুলহাস মিয়া (৩২)।

আনসার কর্মকর্তা ও শিক্ষার্থীরা জানান, অন্যান্য দিনের মতো স্কুলপড়ুয়া একদল শিক্ষার্থী সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিল। পাশেই অবস্থান করছিল আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকারে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ সময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে আনসার ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুডেন্ট মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর