শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

প্রায় ১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দিল ইরাক ও জর্দান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে ওঠার পর দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান ৩০০-এর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯ শতাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর