শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত ভারতীয় কিশোরী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ভারতীয় এক কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে ছুটে আসা কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়া হয় মেয়েটিকে।

এ সময় সেখানে বিজিবি, বিএসএফ ও পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুপ্রবেশকারী এ কিশোরীর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বা কারাবাস না দিয়ে সহজ প্রক্রিয়ায় ফেরত দিয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সেটি আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৬ মাস আগে বাংলাদেশি যুবক সমর সরকারের সঙ্গে ফেসবুকে পরিচয়, পরে বন্ধুত্ব থেকে প্রেম হয় ভারতের উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ উপজেলার গৌলইসারা গ্রামের পিংকি দাসের (১৬)। সংসার বাঁধার আশায় পরিবারের কাউকে না জানিয়ে গত সপ্তাহে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পিংকি। পরে প্রেমিক সমর সরকারের সঙ্গে দেখা হওয়ার পর তারা মন্দিরে গিয়ে সিঁদুর দিয়ে বিয়ে করে। এরপর একটি বাড়িতে তারা ৩ দিন একসঙ্গে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে ছেলেটি তার এক বন্ধুসহ ওই কিশোরীকে বেনাপোলে নিয়ে যায়। পরে মেয়েটিকে বেনাপোলে রেখে কৌশলে পালিয়ে যায় তারা। পরে পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি পিংকিকে উদ্ধার করে। 
পরে পিংকির কথা শুনে বিজিবি মানবিক কারণে তাকে আটক করে কারাগারে না পাঠিয়ে স্বজনদের কাছে পৌঁছে দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয় তাকে। সাধারণত এ ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারী কাউকে পেলে আদালতে পাঠায় ভারতীয় বিএসএফ। তবে এই কিশোরীকে দ্রুত সময়ে পরিবারের কাছে পৌঁছে দিতে বিজিবি এসব আইনি প্রক্রিয়া শিথিল করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে তুলে দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর