রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম

ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত
ছবি-সংগৃহীত

ফিলিপাইনে মাঝ আকাশে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজ দুটি এসএফ-২৬০ সিরিজের। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের বিমানঘাঁটির আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়। এতে উভয় উড়োজাহাজের চার পাইলট ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়নি। নিহত চারজন ছাড়া অন্য কেউ হতাহত হননি।

এসএফ-২৬০ সিরিজের প্রতিটি উড়োজাহাজে দুজন করে পাইলট থাকেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ফিলিপাইন বিমানবাহিনী তাদের বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ উড়োজাহাজগুলোর উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছে।

ফিলিপাইন বিমানবাহিনী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও কী পরিস্থিতিতে বিমান দুটি সংঘর্ষে জড়ায়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনা সম্পর্কে অবগত দেশটির দুজন কর্মকর্তা জানিয়েছেন, আকাশেই উড়োজাহাজ দুটি সংঘর্ষের শিকার হয়েছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।

এক প্রত্যক্ষদর্শী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, উড়োজাহাজগুলোর একটি বিমানঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়।

এসএফ-২৬০ বিমানের আগের দুর্ঘটনাগুলো

ফিলিপাইন বিমানবাহিনীর এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার ঘটনা নতুন নয়। এর আগে অন্তত দুটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ বেঙ্গুয়েতে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি এসএফ-২৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলটই নিহত হন।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ম্যানিলার উত্তর-পশ্চিমে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ উড়োজাহাজ ধানখেতে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনাতেও দুই পাইলটের মৃত্যু হয়।

সর্বশেষ দুর্ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ফিলিপাইন তাদের সশস্ত্র বাহিনী আধুনিকীকরণে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশটির বিমানবাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীর আধুনিকীকরণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, সীমিত সামরিক সক্ষমতা নিয়েই দেশটির বাহিনীগুলোকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ ঘিরে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাও সামলাতে হচ্ছে ফিলিপাইনকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর