শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ফিলিস্তিনিদের কনস্যুলার পরিষেবা না দেওয়া নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ইসরায়েল সোমবার বলেছে, তারা জেরুজালেমে অবস্থিত স্পেনের কনস্যুলেটকে ১ জুন থেকে ফিলিস্তিনিদের কনস্যুলার পরিষেবা দেওয়া বন্ধ করতে নির্দেশ দিয়েছে। মাদ্রিদের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির জন্য ‘শাস্তিমূলক’ ব্যবস্থা হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেরুজালেমে স্পেনের কনস্যুলেট ‘কেবল জেরুজালেমের কনস্যুলার জেলার বাসিন্দাদের কনস্যুলার পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাসিন্দাদের পরিষেবা প্রদান বা তাদের কনস্যুলার কার্যকলাপ সম্পাদনের জন্য অনুমোদিত নয়’।

পাশাপাশি নির্দেশিকাটি ১ জুন থেকে কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
ইসরালি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একটি পৃথক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমি জেরুজালেমে স্প্যানিশ কনস্যুলেটের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছি, স্প্যানিশ সরকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পর।’

তিনি আরো বলেন, ‘আমরা ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষতি সহ্য করব না। যারা হামাসকে পুরস্কার দেয় এবং ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ থাকবে না।

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সবচেয়ে সমালোচনাকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি স্পেন। গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার (২৮ মে) থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইসরায়েল এ পদক্ষেপের কঠোর তিরস্কার করেছে।

রবিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তার সরকারের সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছেন।

তিনি ব্রাসেলসে বলেছেন, এই স্বীকৃতি ‘ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার (এবং) ইসরায়েলের নিরাপত্তার সর্বোত্তম গ্যারান্টি’।

সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর