শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৪ টাইম ভিউ

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ছাগলনাইয়ার যশপুর এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোর রাত আনুমানিক ৪ টার দিকে ছয়টি পরিবারের ২৪ জন সদস্যকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় তাদের আটক করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। পুশইনকৃতদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর