রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ফের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ফের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ছবি-সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হঠাৎ পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এতে রিকশাচালক বিল্লাল আহত হন। আহত বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশান থানার ওসমানগঞ্জ এলাকায়; তার বাবার নাম শহিদ।

ওসি আরও জানান, ঘটনার পরপরই আহত বিল্লালকে উদ্ধার করে প্রথমে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতেও যাত্রাবাড়ীতে একই কায়দায় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যেখানে আরেক রিকশাচালক আহত হন। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরপর দুই দিন এমন বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর