শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

কোটা আন্দোলন চলাকালে বাঁশখালীতে ১৭০০ জন নিহত হওয়ার ‘উস্কানিমূলক’ খবর ফেসবুকে পোস্ট করার দায়ে রেজাউল আজীম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলা সদরের জলদি মিয়ারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রেজাউল আজীম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে। সে ২০১৮ সালে বাঁশখালীতে হিন্দুদের মন্দিরে হামলা, তাণ্ডব ও নাশকতার মামলায় আসামি হয়ে কারাভোগ করেছিল বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, রেজাউল আজীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে নানান উস্কানিমূলক পোস্ট ও লেখালেখি করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সালে একাধিক মামলা ও অভিযোগ জমা হয়। সর্বশেষ গত বুধবার রাতে কোটা আন্দোলনে ১৭০০ মানুষ মারা গেছে বলে উস্কানিমূলক পোস্ট দেয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়। ফেসবুকে নামে বেনামে একাধিক আইডি খুলে সরকারবিরোধী উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছিল সে।

বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, রেজাউল আজীমের নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র অপতৎপরতা চালাচ্ছে। তারা বাঁশখালীতে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী কর্মকাণ্ড উস্কে দিচ্ছিল। এক সপ্তাহ ধরে পুলিশ তার গতিবিধি লক্ষ্য রাখছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, রেজাউল আজীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট ও লেখালেখি করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সালে বাঁশখালীতে তাণ্ডব, নাশকতা ও মন্দিরে হামলার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর