সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ
ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪
ছবি-সংগৃহীত

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন পুলিশ ১ হাজার ৩১৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।মন্ত্রণালয় আরও জানায়, সংঘর্ষে ৫৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে এলে ফ্রান্সে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। দ্বিতীয় দফার বিক্ষোভে গতকাল প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকালের বিক্ষোভে ৭৫টি অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ২৪টি দোকানে লুটপাট হয়েছে।

তবে এসব সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন, তা জানায়নি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভের দ্বিতীয় দফা মোকাবিলায় ফরাসি কর্তৃপক্ষ বিশাল এক নিরাপত্তা অভিযান শুরু করে।

বিপুল পুলিশ মোতায়েনের মধ্যেও রাজধানীর পাশাপাশি মার্সেই ও বোর্দোতে কিছু সহিংস সংঘর্ষ হয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় সহিংসতার মাত্রা কম ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সরেজমিনে দেখা গেছে, প্যারিসে শান্তিপূর্ণ মিছিলের পর কয়েক হাজার বিক্ষোভকারী পুলিশের মুখোমুখি হন। পুলিশ তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। মিছিলের শেষ গন্তব্য পোর্ত দ্য ভাঁসেনে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিএনএনের ফরাসি সহযোগী বিএফএমটিভি জানায়, ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

শহরের বিভিন্ন অংশে লুটপাটের খবরও পাওয়া গেছে। এর মধ্যে একটি গহনার দোকানের জানালা ভাঙা হয় এবং একটি সুপারমার্কেটে লুট চলে। ফ্রান্সের আটলান্টিক উপকূলীয় শহর বোর্দোর বিখ্যাত প্লাস দ্য লা বুর্সে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ব্যবহারের ছবি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, টিয়ার গ্যাসের ধোঁয়া চত্বরজুড়ে ছড়িয়ে পড়ার সময় মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর