শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফ্রিতে খাওয়াসহ বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

যুক্তরাজ্যের মন্ত্রী এবং শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নাম নানা অনিয়মের কারণে উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। এবার শুধু রাজনীতি নয় বরং তার নাম জড়িয়েছে ক্রিকেটের সঙ্গেও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুটি ম্যাচে টিউলিপ এবং তার ভাই-বোনেরা ফ্রি টিকিটে খেলা দেখেছেন বলে অভিযোগ উঠেছে।

ওই ম্যাচগুলো ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তান। অভিযোগ আরও বলছে, এ ম্যাচগুলোতে টিউলিপের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ম্যাচগুলোর প্রতিটি টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড, যার বাংলাদেশি মূল্য প্রায় ৫৪ হাজার টাকা। টিকিটের সঙ্গে মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত ছিল। যদিও বাংলাদেশের আইনে উপহার বা সৌজন্য টিকিট গ্রহণে কোনো নির্দিষ্ট নীতি নেই, তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী, এ ঘটনা টিউলিপ সিদ্দিকের নৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ মতে, এমন উপহার গ্রহণ করা তার জন্য নৈতিক স্খলন হিসেবে গণ্য হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর