শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বগুড়ায় ২৯ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

বগুড়ায় ২৯ মামলার আসামি ও যুবদলের সাবেক নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

নিহত ব্রাজিল বগুড়া শহরের পালশা চৌকিরপাড় এলাকার শাজাহান আলীর ছেলে। কয়েক বছর ধরে ব্রাজিল কাহালু উপজেলার পোড়াপাড়ায় শ্বশুরবাড়ির কাছে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

ব্রাজিলের নামে বগুড়া সদর ও কাহালু থানায় অসংখ্য মামলা রয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিল শনিবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এ সময় রাস্তায় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন ব্রাজিল।

দুর্বৃত্তরা তার পিছু ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ব্রাজিলের মাথা থেকে পা পর্যন্ত শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।
স্থানীয়রা জানান, পোড়াপাড়া এলাকায় বসবাসকালে স্থানীয়দের জমি ও পুকুর দখল ছাড়াও চাঁদাবাজিতে জড়িত ছিলেন ব্রাজিল। কিছুদিন আগে পুকুর দখল করা নিয়ে ব্রাজিলের বিরুদ্ধে মামলা হয়।

সেই মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় ব্রাজিলের দখল করা ওই পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়।
ব্রাজিল ২০১৭ সাল পর্যন্ত যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদল চারমাথা আঞ্চলিক কমিটির সভাপতি ছিলেন।

পুলিশের তথ্যানুযায়ী শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে অস্ত্র, মাদক, ছিনতাই, নাশকতা, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, রাতেই লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর