শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বদলে যাচ্ছে রামমন্দিরের পুরোহিতদের পোশাকের রং, ফোনেও নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

অযোধ্যার রামমন্দিরের পুরোহিতদের পোশাক ও রঙে আসছে পরিবর্তন। এবার পুরোহিতরা গেরুয়া রঙের পরিবর্তে পরবেন হলুদ রঙের পোশাক। স্থানীয় সময় গতকাল বুধবার পোশাকবিধির ব্যাপারে নতুন নির্দেশিকা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

বর্তমানে রামমন্দিরের পুরোহিতরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি এবং ধুতি পরেন।

নতুন নিয়ম কার্যকর হলে তারা পরবেন হলুদ রঙের ধুতি, চৌবন্দি এবং পাগড়ি। মন্দির প্রশাসন সূত্রের খবর, কুর্তা পরতে হয় বোতাম আটকে আর চৌবন্দি পরতে হয় দড়ি বেঁধে। নতুন বিধিতে পুরোহিতদের পায়ের গোছা পর্যন্ত ধুতি পরতে হবে। এর আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা ছিল না।

এ ছাড়া নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনো পুরোহিত। মন্দিরের ভেতরের কিছু ছবি সমাজমাধ্যমে ‘ফাঁস’ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।
রামমন্দিরে একজন প্রধান পুরোহিতের সঙ্গে থাকেন চারজন সহযোগী পুরোহিত। কিন্তু নতুন নিয়মে সহযোগী পুরোহিতদের প্রত্যেকের সঙ্গে থাকবেন একজন করে শিক্ষানবিশ পুরোহিত।

পুরোহিতরা ভোর ৩.৩০ থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করবেন। পুরোহিতদের একেকটি দলকে দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা মন্দিরের কাজে নিযুক্ত থাকতে হবে। কবে থেকে নতুন এই নিয়ম কর্যকর হবে তা এখনো উল্লেখ করেননি মন্দির কর্তৃপক্ষ।
সূত্র : আনন্দবাজার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর