শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্য হয়েছে । এর মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ৭ জন এবং শিশু ১৯ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসময় ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃত লোকের সংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ-৪৫ জন, নারী ৭ জন এবং শিশু-১৯ জন। মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ১ জন (মৌলভীবাজার)।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন এবং শুকনা খাবার ১৫ হাজার বস্তা। এছাড়া শিশুখাদ্য দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকার। গো-খাদ্য কেনার জন্য দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বন্যা আক্রান্ত জেলাগুলো হলো: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর