শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

বন্যায় বিপর্যস্ত আসাম, মৃত ৫৮, ক্ষতিগ্রস্ত ২৩ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, এক মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে।

আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কতৃপক্ষ।নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে।

শুক্রবার, মুখ্যমন্ত্রী শর্মা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ডিব্রুগড়ও যান। রাজ্যের ২৭টি জেলায় ৫৭৭টি ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ৫,২৬,০০০ এরও বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য বিতরণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।এএসডিএমএ-এর প্রতিবেদন অনুযায়ী, বন্যায় ৩,৫৩৫টি গ্রাম ডুবে গেছে । প্রায় ৬৮,৭৬৮.৫ হেক্টর ফসলের জমি প্লাবিত হয়েছে। টানা বন্যায় ১৫ লাখ ৪৯ হাজার ১৬১টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর