শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বরগুনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আলমগীর হোসেন শুভঃ জেলা প্রতিনিধি, বরগুনা:
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

বরগুনা সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৫-২৭ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি এম হারুন অর রশিদ রিংকু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি গোলাম হায়দার স্বপন। সোমবার (২১ জুলাই) সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এক সভার মধ্য দিয়ে উপস্থিত ভোটে এই কমিটি গঠিত হয়। এসময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের ২৭ জন সদস্য ও ভোটার উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন— মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুশফিক আরিফ, লাখোকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম,  দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ইফতেখার শাহীন।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি খান নাঈম। অর্থ সম্পাদক পদে স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ খান, সাংগাঠনিক সম্পাদক পদে ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল রুহান, প্রচার সম্পাদক পদে নতুন সময়ের জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ,  তথ্য ও গবেষণা সম্পাদক পদে রাসেল হোসাইন, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি মো. সানাউল্লাহ নির্বাচিত হয়েছেন।

এ কমিটির নির্বাচিত সদস্য পদে নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা আমাদের উন্মুক্ত ভোটে সম্পাদক নির্বাচিত করেছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের স্বার্থে কাজ করে যাব।

নব-নির্বাচিত সভাপতি এম হারুন অর রশিদ রিংকু বলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্যরা আমাকে সভাপতি নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা আমার ভরসা রেখেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সংগঠন ও সদস্যদের স্বার্থে কাজ করে যাব। বরগুনা সাংবাদিক ইউনিয়ন হবে সকল জনসাধারণের আস্থার আশ্রয়স্থল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর