শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জেলায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে কাশিপুর ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে দুইজন ও ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-ঝালকঠি মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ জুন) সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, ভোররাতে ঝালকাঠি থেকে বৃদ্ধ এক যাত্রীকে নিয়ে বরিশালে আসছিলেন থ্রি-হুইলার চালক আল আমিন। বরিশাল-ঝালকাঠি হাইওয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে  ঢাকা থেকে পিরোজপুরগামী সাকুরা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার চালক আল আমিন ও যাত্রী আলতাফ মুন্সী (৭০) নিহত হন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, শ্রীরামপুর বাজারে সাকুরা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী নিহত হয়েছেন। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।

এদিকে সকাল ৭টার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে বেপারী পরিবহনের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেপারী পরিবহনের চালকের সহকারী মো. সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাত সুপারভাইজার নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহতরা হলেন, পিরোজপুরের নেছারবাদ উপজেলার উরিবুনিয়া এলাকার মোহাম্মদ ইমন (২১), পটুয়াখালীর খাসেরহাট এলাকার মোহাম্মদ আরিফ (৩০), মহিপুরের মো. একরামুল (২৬), পটুয়াখালীর গলাচিপার মো. সোহাগ (২৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) ও পটুয়াখালীর মহিপুরের মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫), কামাল হাওলাদার (৪০) ও রানা (২৫)। এরা সকলে বেপারী পরিবহনের যাত্রী।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর