বরিশালে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ সাত মামলায় ১১২ জন এজাহারভুক্ত এবং তিন হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।