শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশকে তিস্তার পানি দিতে বিরোধিতা মমতার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

বাংলাদেশকে তিস্তার পানি দিতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’তে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মমতা বলেন, বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কেউ পানীয় জল পাবেন না।

প্রসঙ্গত, মমতার বাধার কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না। সংবাদ সম্মেলনে যে মন্তব্য করেছেন, তাতে আরেকবার স্পষ্ট হয়েছে, বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না তিনি। পশ্চিমবঙ্গের টেলিভিশনে সরাসরি প্রচারিত তার বক্তব্য এবং সেখানকার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এর আগে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, শহরে যানজট থেকে মূল্যবদ্ধি; বিভিন্ন বিষয়ে কথা বলেন। ডিভিসির জল ছাড়া নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারকে তোপ দেগেছেন। তিনি এ-ও জানিয়েছেন, গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের। কিন্তু কেন্দ্র তা করেনি।

বাঁধ থেকে জল ছাড়ার আগে প্রতি দিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা। তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, তিস্তার পানি দিয়ে দেয়া হলে তার অঙ্গরাজ্যের উত্তরবঙ্গের মানুষ জল পাবেন না।

মমতা বলেন, গঙ্গার ভাঙনে যে বাড়ি তলিয়ে গেছে, সেগুলি করে দেয়া হবে বলে জানিয়েছিল। ৭০০ কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি। ফরাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে। মূল পক্ষ আমরা। আমাদের জানানো হলো না। বলছে তিস্তার পানি দেবে (বাংলাদশকে)। তা রয়েছে যে দেবে? আর দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর