শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

‘বাংলাদেশে কিছুই নেই’ পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল, ফের শুভেন্দুর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

‘বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী’ বলেও কটাক্ষ করেছেন। খবর এএনআই।

এ সময় সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা।

এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি।

শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর