শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাড়ি ফেরতের দাবিতে নায়িকা পপির চাচার সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩০ টাইম ভিউ

খুলনার বহুল আলোচিত ‘মিয়াবাগ’ নামে জমিদার বাড়ি দখল করেছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাইজি জামাই ট্রাস্ট ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই বেলা ১১ টায় বাড়ি এসে দেখেন তার ভাইয়ের স্ত্রীর রুম ছাড়া বাকি রুম তালাবদ্ধ। ওই দিন দ্বিতীয় তলায় থাকার ব্যবস্থা হলেও পরের দিন বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অভিযোগ দিলে ভাইজি জামাই তারেক আহমেদ চৌধুরী  জীবননাশের হুমকি দিচ্ছে বলে তিনি জানান।

জমিদার মরহুম ইসমাইল মিয়ার ৬ ছেলে ৩ মেয়ের মধ্যে তিনি চতুর্থ দাবি করে বলেন, নিঃসন্তান হওয়ায় এবং প্রায় সময় রাজধানীতে থাকায় ভাইজি জামাই তার শাশুড়ি শিউলি বেগম এবং স্ত্রী মুক্তা বেগমের যোগসাজশে এ বাড়ি দখল করে রেখেছে।

নায়িকা পপির বাবার বড় ভাই ৭৪ বছর বয়সী বৃদ্ধ মিয়া বাবুল হোসেন বলেন, দ্বিতল ভবনের ওই বাড়িতে ৫ টি থাকার রুম, ড্রইং রুমসহ আরও ছোট ছোট বেশ কয়েকটি রুম রয়েছে। তার যে কোনো একটি রুম হলে শেষ বয়সে শান্তিতে জীবন পার করতে পারতাম। তবে ঢাকায় কর্মরত ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী বলেন, তাকে হয়রানি করার জন্য এ সকল ভুয়া অভিযোগ করা হচ্ছে।  বাবুল মিয়া তার ওই জমি নায়িকা পপির বাবা টুলুর কাছে আগেই বিক্রি করে দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর