টানা বিক্ষোভ ও সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটের বিদ্রোহের মুখে ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের বরাত দিয়ে (RFI) এ খবর জানায় বার্তা সংস্থা রয়র্টাস।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছিল। সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট (CAPSAT) বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেয়। এই সেনা ইউনিটের সহায়তায় ২০০৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে সে ক্ষমতা দখল করেছিল।
এরপর থেকেই রাজোয়েলিনার অবস্থান দুর্বল হয়ে পড়ে। সেনাবাহিনীর ওই ইউনিট নিজেদের নেতৃত্বে নতুন সেনাপ্রধান নিয়োগ দেয় এবং রাজধানীর নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়।জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। মাদাগাস্কারের আইন অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে আইনসভার প্রধান নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।
প্রায় ৩০ মিলিয়ন জনসংখ্যার দেশ মাদাগাস্কারের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ দারিদ্র সীমার নিচে বাস করে। দেশটি ভ্যানিলা, কোবাল্ট, নিকেল আর চিংড়ি রফতানির জন্য বিখ্যাত।