শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিবিসিকে ভুয়া সংবাদমাধ্যম আখ্যা দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদ প্রচারক’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিবিসির পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ ওঠার পর দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। লেভিট বলেন, “যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি চালু থাকলে দিনটাই নষ্ট হয়ে যায়। ব্রিটিশ জনগণকে বাধ্য করা হচ্ছে একটি বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে।”

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন বিবিসির ‘প্যানোরামা’ ডকুমেন্টারি নিয়ে তীব্র বিতর্ক চলছে। অভিযোগ উঠেছে, সেখানে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যকে বিকৃতভাবে সম্পাদনা করা হয়েছে—যেখানে তিনি ‘ফাইট লাইক হেল’ বলার পর শান্তিপূর্ণভাবে প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন, সেই অংশটি বাদ দেওয়া হয়।

লিক হওয়া একটি নথিতে দেখা যায়, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে যুক্ত করেছে, যা ভুল ব্যাখ্যা তৈরি করেছে বলে দাবি করেন সাবেক বিবিসি উপদেষ্টা মাইকেল প্রেসকট। তিনি মেমোতে লেখেন, “এই সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। ট্রাম্প কখনও সরাসরি দাঙ্গার আহ্বান জানাননি।”

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রেসকট বিবিসি আরবির গাজা যুদ্ধের কভারেজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিতর্কিত ওই সম্পাদনা নিয়ে বিবিসি সোমবার সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া কমিটির কাছে পূর্ণাঙ্গ জবাব দেবে এবং ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্যারোলাইন লেভিট বলেন, “বিবিসির এই ইচ্ছাকৃত বিভ্রান্তিকর সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া সংবাদমাধ্যম। যুক্তরাজ্যের মহান জনগণের টিভি পর্দায় এমন মিথ্যাচারের কোনো স্থান থাকা উচিত নয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর