বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৪১ টাইম ভিউ

ডাক ডেক্স: ভারতের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার।

আইপিএলের ইতিহাসে তৃতীয় এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এই মাইলফলক স্পর্শ করার পথে কোহলিকে ছাড়িয়ে যান ওয়ার্নার।

শনিবার গুয়াহাটিতে রাজস্থান রয়েলসের বিপক্ষে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলার সুবাদে দুর্দান্ত এই কৃতিত্ব অর্জন করেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা।

ওয়ার্নারের আগে এই নজির গড়েন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ওয়ার্নার। তিনি ১৬৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি আর ৫৬টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৩৯ রান সংগ্রহ করেন।

আইপিএলে দ্রুততম ১৬৫ ইনিংসে ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন ওয়ার্নার। তার আগে এই রেকর্ড গড়তে কোহলি খেলেন ১৮৮ ইনিংস। ধাওয়ান এই কৃতিত্ব অর্জন করেন ১৯৯ ইনিংসে।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তিনি ২১৭ ইনিংসে ব্যাট করে ৫টি সেঞ্চুরি আর ৪৫টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৭২৭ রান সংগ্রহ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর