শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৮ টাইম ভিউ

দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৫মে) বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ,এম এগ্রো ফুড লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, মিলার রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজুল প্রমুখ।

খাদ্য দপ্তর থেকে জানা গেছে, এবার বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। উল্লেখ্য, গত আমন মৌসুমে এই খাদ্য গুদামের সরকার নির্ধারিত পরিমাণের শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর