শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আলোচনা সভা

হাবিবুর রহমান মাসুদ , স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 144.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কুয়াকাটায় আজ ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র সম্পদ রক্ষা ও এর সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কুয়াকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শনিবার বেলা সাড়ে ১১ টায় গভেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ্ব সমুদ্র দিবসের আলোচনায় বক্তারা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই প্রতি বছর ৮ জুন এই দিনে পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।

বক্তারা আরো বলেন, ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিস এর ইকো ফিস-২ প্রকল্পের গভেষনা সহকারী মোঃ বখতিয়ার রহমান প্রমুখ। এতে অংশ নেয় ইকো ফিস- প্রকল্পের সদস্যরা।

আলোচনা সভা শেষে ব্লু গার্ড সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক,এস আই লতিফ মিয়া, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)জয়েন সেক্রেটার আবুল হোসেন রাজু,ডিরেক্টর ফিনান্স আসাদুজ্জামান মিরাজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে জিরো পয়েন্ট সংলগ্নে সমুদ্র সৈকতে জলপাই রঙ্গের একটি কচ্ছপ আবু মুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর