শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বিষাক্ত খাবার খেয়ে পাঁচ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ভারতের একটি আশ্রমে খাবার খেয়ে বিষক্রিয়ায় মারা গেছে ৫ থেকে ১৫ বছর বয়সী পাঁচ শিশু। মৃত সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এ ছাড়া এ ঘটনায় আরো ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। গত রবিবার ইন্দোরের যুগপুরুষ ধাম আশ্রমে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, শিশুরা আশ্রমের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মৃত্যু হয়।
এদিকে অসুস্থ ৩০ জনের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে এবং আশ্রমের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান দিয়েছে কর্তপক্ষ। আশ্রারমের ন্নাঘর থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ওম নারায়ণ বাডকুলকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে অনাথ আশ্রমের প্রধান অনিতা শর্মার সঙ্গে তাকে হাসতে দেখা গেছে, তখন মৃত ছেলে শিশুদের একজনের মৃতদেহ এতিমখানার কাছাকাছি পড়ে ছিল। ভিডিওটি বেশ ক্ষোভের জন্ম দিয়েছে এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ওই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে আমরা জানতে পারি, শ্রী যুগপুরুষ ধাম আশ্রমে কয়েকজন শিশু মারা গেছে এবং বেশ কয়েকজন বমি ও ডায়রিয়ায় ভুগছে। এরপর অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরো বলেন, ‘বিষয়টির তদন্তাধীন রয়েছে এবং পৌর কর্পোরেশনের একটি দলসহ চিকিৎসক ও খাদ্য নিরাপত্তার একটি দলকে তদন্তের জন্য সেখানে পাঠানো হয়েছে। খাদ্য নিরাপত্তা বিভাগ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার পর শিশুদের মৃত্যুর কারণ জানা যাবে।

সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর