সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৮১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় প্রায় একঘন্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী দৈনিক অধিকারকে বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর